ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস
সিলেট বিভাগীয় গণসমাবেশ

সমাবেশকে ঘিরে বিএনপি নেতাকর্মী, সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস, উদ্বেগ-উৎকন্ঠা’

আজ দিন শেষে রাত পোহালেই সিলেট বিভাগীয় গণসমাবেশ। বিএনপি নেতা কর্মী সমর্থকদের মাঝে  সমাবেশকে ঘিরে  চাঙ্গা চাঙ্গা ভাব রয়েছে। গতকাল থেকেই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নেতাকর্মীরা জড়ো হয়েছেন  । তারা মাদ্রাসার মাঠের চুর্তরদিক প্রদক্ষিণ করে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। এসময় বিএনপির নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বর্তমান চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নানা শ্লোগান দিতে থাকেন।

সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের সাথে আলাপকালে তারা বলেন ‘সরকার দেশের অন্যান্য গণসমাবেশ দেখে ভয়ে আছে। এজন্য সরকারের নির্দেশনায় পরিবহন সংগঠনগুলো স্থানীয়ভাবে ধর্মঘটের ডাক দিতে বলেছে। তারা বাধ্য হয়ে শনিবার সমগ্র সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। তবে এভাবে আমাদের সরকার আটকে রাখতে পারবে না। আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নিজেদের মতো করে আজ (বৃহস্পতিবার) থেকে সমাবেশে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে অনেক নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। আজ (বৃহস্পতিবার) রাত এবং আগামীকাল শুক্রবার দিনসহ রাতের মধ্যে পুরো সিলেট বিভাগের লক্ষাধিক বিএনপি নেতাকর্মী আলিয়া মাঠে এসে জড়ো হবেন।’

এদিকে বৃহস্পতিবার বিকেলে সভা করে ‘সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের’ পক্ষ থেকে সমাবেশের দিন সবধরণের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার নগরীতে কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে ছাত্রলীগ। সমাবেশস্থলের পাশে গিয়ে তারা ঘন্টাখানেক অবস্থান করে সমাবেশ করেছেন।

এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় বিএনপির প্রস্তুতি সভায় পুলিশের বাধা, হামলা, মামলা ও গ্রেফতারের ঘটনাও ঘটছে। তাই শেষ মূহুর্তে এসে বিএনপির গণসমাবেশ ঘিরে উদ্বেগ-উৎকন্ঠা বেড়ে গেছে। আর পুলিশ বলছে, সমাবেশ ঘিরে কেউ কোন ধরণের বিশৃঙ্খলা কিংবা নাশকতার চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে দমন করবে।

জনস্বার্থে নিউজ 24 ডটকম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সিলেট বিভাগীয় গণসমাবেশ

সমাবেশকে ঘিরে বিএনপি নেতাকর্মী, সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস, উদ্বেগ-উৎকন্ঠা’

আপডেট সময় ০৯:৩৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২