ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সিলেট এখন মিছিলের নগরী, দুপুর ২টায় সমাবেশ শুরু

নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ আজ। সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। গণসমাবেশ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে। বেলা ২টায় সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ  শুরু হবে।

আজকের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইতোমধ্যে গণসমাবেশের সকল প্রস্তুতি শুক্রবার বিকেলের মধ্যেই শেষ করেছে সিলেট বিএনপি।  সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন সমাবেশে আশা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা ভোগান্তি করে সমাবেশে এলেও তাদের চোখেমুখে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। বিভাগজুড়ে ডাকা গণপরিবহন ধর্মঘটের কারণে একদিন আগেই ভরে গেছে আলিয়া মাদরাসা মাঠ। শুক্রবার বিকেলেই পুরো মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়। রাতেও কিছুক্ষণ পরপর মিছিল সহকারে বিভিন্ন স্থানে থেকে আসতে থাকেন নেতাকর্মীর। শুক্রবার মধ্যরাত পর্যন্ত আলিয়া মাঠ হয়ে উঠে উৎসবের ময়দান। এক পর্যায়ে রাত পৌনে ১২টার দিকে সমাবেশের মঞ্চে শুরু হয়ে যায় কনসার্ট। বিএনপির শিল্পীরা দেশাত্ববোধক ও তাদের দলীয় পরিবেশন করতে থাকেন।

সমাবেশকে ঘিরে সিলেট এখন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আলিয়া মাঠে আসেন বিভিন্ন স্থানের বিএনপি নেতাকর্মীরা।

এদিকে আট হাজার মোটর সাইকেলে বিশাল বহর নিয়ে সিলেটে এসে পৌছান সুনামগঞ্জের নেতাকর্মীরা।এছাড়াও সুনামগঞ্জের তাহিরপুর-মধ্যনগরসহ ভাটি অঞ্চলের উপজেলাগুলো থেকে বেশ কিছু নৌকাযোগে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসেন সমাবেশস্থলে।

সিলেটের স্থানীয় নেতৃবৃন্দের প্রচেষ্টায় বিভিন্ন প্রান্তর থেকে আগে আসা হাজার হাজার নেতা কর্মীদের খাদ্যর সুবিধা, ক্যাম্প তৈরি করে এবং কমিউনিটি সেন্টার, চিকিৎসালয় এর ব্যবস্থা করে রাখেন।

জনস্বার্থে নিউজ 24 ডটকম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সিলেট এখন মিছিলের নগরী, দুপুর ২টায় সমাবেশ শুরু

আপডেট সময় ১২:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২