ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ,আহত-৬

  • মহি উদ্দিন আরিফ
  • আপডেট সময় ১০:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৫৯৫ বার পড়া হয়েছে

ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার লাউরিকান্দা নামক স্থানে বোরো জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় সেখানে থাকা অর্ধশতাধিক লাউ গাছের চারা উফরে তুলে তা বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২৪ডিসেম্বর) সকাল নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূতণে জানা গেছে, উপজেলার লাউরিকান্দা নামক স্থানে উপজেলার সলপ গ্রামের ইয়াসিন মিয়ার (৫৫) এক একর ৪৪শতক রেকর্ডীয় বোরো জমি রয়েছে। এই জমির মালিকানা নিয়ে বছর থানেক ধরে ইয়াসিন মিয়ার সঙ্গে একই গ্রামের মানিক মিয়ার(৫৫) বিরোধ চলে আসছিল। মাস খানেক আগে ওই জমির কিছু জায়গায় অর্ধশতাধিক লাউ গাছের বীজ বপন করেন ইয়াসিন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ইয়াসিন তার দুই ছেলে ও চারজন শ্রমিক নিয়ে ওই জমিটি বোরো আবাদের জন্য প্রস্তুত করতে লাউরি কান্দার জমিতে যান। খবর পেয়ে সকাল নয়টার দিকে ওই জমির মালিকানা দাবি করে মানিক মিয়ার নেতৃত্বে ৭/৮জন লোকসহ লাঠিসোটা নিয়ে ওই জমির কাজে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় অর্ধশতাধিক লাউ গাছের চারা গোঁড়া থেকে উফরে ফেলেন মানিক ও তার লোকজন। দুই পক্ষের স্ংঘর্ষে মনোয়ার হোসেন বাবু (২২),জয়নুল (২০),সাজিদুল (৩০), সাদ্দাম (৩৫),মামুন (২০) ও ইয়াসিন (৫৫) আহত হন। আহতদের মধ্যে ওইদিনই মনোয়ার হোসেন বাবু ও জয়নুল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ইয়াসিন মিয়া বলেন,এটি আমার নামীয় রেকর্ডীয় জমি। জমির নামজারীকরাসহ খাজনাদিও আমি পরিশোধ করেছি। মানিক মিয়ার এথানে কোনো জমি নেই। একটি কুচক্রী মহলের প্রচোরনায় পড়ে অবৈধভাবে সে ও তার লোকজন মিলে আমার জমিতে কাজ করতে বাধা দেওয়াসহ আমি ও আমার লোকজনকে মারধর করেছে। এ সময় মানিক ও তার লোকজন আমার লাগানো অর্ধশতাধিক লাউ গাছের চারা উফরে তুলে বিনষ্ট করেছে। আমরা এ নিয়ে থানায় মামলা করব।
মানিক মিয়া দাবি করে বলেন, আমি এক ব্যক্তির কাছ থেকে দলিলমুলে এই জমিটি কিনেছি। তবে রেকর্ড করা হয়নি। কাজে বাধা দিতে গিয়ে আমরা মারধরের শিকার হয়েছি। লাউ গাছের চারা আমরা উফরে ফেলেনি।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন,ঘটনাটি শুনেছি।অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ,আহত-৬

আপডেট সময় ১০:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪