ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের আয়োজনে শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৪:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উদ্যোগে রচনা, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২ মার্চ) পাঠাগারের হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শেখ এমএ ওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল এডভোকেট আবু হানিফ নোমান, হাজী লালমামুদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সামছুল হক, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাজেদা আক্তার শিরিন, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল মিয়া এবং সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির সহকারী শিক্ষক নির্মল শুক্ল বৈদ্য।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের সভাপতি শেখ একেএম জাকারিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ফাত্তাহ নাফিউ, কুহিনুর বেগম, নুরুজ্জামান, আলী আহমদ ও শেখ আরিফ বখতিয়ার প্রমুখ।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট আবু হানিফ নোমান, মো. সামছুল হক, মাজেদা আক্তার শিরিন, সুহেল মিয়া ও নির্মল শুক্ল বৈদ্য।
প্রতিযোগিতা শেষে আয়োজকরা জানান, শিশুদের মধ্যে দেশপ্রেম ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ পাবে, যা ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে সহায়ক হবে। আয়োজকরা আরও জানান, একটি উন্নত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। বিজয়ীদের নাম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের আয়োজনে শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫