ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল Logo তরুণ দুই আলেমের যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ দ্বীন বিজয়ের প্রত্যয়ে আনুষ্ঠানিক ফরম পূরণ Logo শান্তিগঞ্জে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মধ্যনগরে ইউনিয়ন বিএনপির সভাপতি পদের ফরম ক্রয়কে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে

নিজেস্ব প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগরের বংশীকুন্ড দক্ষিন ইউনিয়নে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সভাপতির ফরম ক্রয় করাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থনকারী সেনোয়ার হোসেন গতকাল ইউনিয়ন সভাপতি পদের জন্য একটি ফরম ক্রয় করেন এবং সেটি তার নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করলে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে এলাকায় তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
এলাকার বিএনপির সাধারণ নেতাকর্মীরা ক্ষোভ ও হতাশার সুরে বলেন, তারেক রহমানের নির্দেশনা মানছেন না মধ্যনগর উপজেলা বিএনপি। নইলে তারা কিভাবে আওয়ামী লীগের লোকের কাছে ফরম বিক্রি করে। এলাকার সাধারণ নেতাকর্মীরা মনে করেন, সেনুয়ারের নিকট ফরম বিক্রির পিছনে অর্থ বাণিজ্যের হাত রয়েছে।
একাধিক নেতাকর্মী বলেন, তারেক রহমানের নির্দেশ অমান্য করে একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসরের নিকট সভাপতি পদের ফরম কিভাবে বিক্রি করা হয় ? এসময় সেনোয়ার হোসেনের প্রার্থীতা বাতিলের জন্য জেলা ও বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন ওই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা।

মধ্যনগর উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ ও সদস্য নেকবর হোসেন বলেন, সেনোয়ার হোসেন একসময় আওয়ামী লীগ করেছে। তাকে সভাপতিট মতো একটি গুরুত্বপূর্ণ পদের ফরম দেওয়া উপজেলা আহবায়ক কমিটির উচিত হয়নি। এটা তারেক রহমানের নির্দেশনার স্পষ্ট অবমাননা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মধ্যনগরে ইউনিয়ন বিএনপির সভাপতি পদের ফরম ক্রয়কে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে

আপডেট সময় ১১:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫