ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে পাথারিয়া ১ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মমিনের নির্বাচনী মতবিনিময় সভা Logo শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন Logo জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মমিনের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে জামিল আহমদের উঠান বৈঠক নির্বাচিত হলে ইউপি কার্যালয়ের জন্য বিনা মূল্যে জমি দেওয়ার ঘোষণা Logo শান্তিগঞ্জে জমকালো আয়োজনে বনফুলের নতুন শাখার উদ্বোধন Logo শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা Logo শান্তিগঞ্জে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে পাথারিয়া ১ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মমিনের নির্বাচনী মতবিনিময় সভা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১২:২৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ নম্বর পাথারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মমিন।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টায় পশ্চিম পাথারিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পাথারিয়া গ্রামের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট মুরব্বি আব্দুর নুরের সভাপতিত্বে এবং উত্তর গাজীনগর গ্রামের পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন বিএনপি ও সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মমিন।
এ সময় বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা মিয়া, পাথারিয়া গ্রামের পঞ্চায়েত কমিটির বর্তমান সভাপতি মোহাম্মদ তারা মিয়া, ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মিয়া, পাথারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ রাজ্জাক মিয়া, সাবেক ইউপি সদস্য আছকির মিয়া ও আব্দুল কায়ূম।
এ ছাড়া বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, মাহমুদ আলী, মোশাহিদ মিয়া, শামসুল ইসলাম, মাওলানা মকসুদ, আব্দুল আজিজ, ইউসুফ আলী, হাবিবুর রহমান,ঈমান আলী,কাহার মিয়া, রইছ আলী, রফিক মিয়া, আরজু মিয়া, সুমন মিয়া, তালুকগাঁও গ্রামের নেহার রঞ্জন তালুকদার ও সন্দান মিয়া, পুরান কান্দিগাঁও গ্রামের আব্দুল হক এবং কান্দাগাঁও গ্রামের জয়হরি দেবনাথ ও সুমন দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মমিন বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়নবাসীর মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে পাথারিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব। ইউনিয়ন পরিষদের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করাই হবে আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, দল-মত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাঁদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী সোনা মিয়া, গাজীনগর গ্রামের আরজু মিয়া,এজারুল হক, ও আব্দুল হাই,ইজাজুল ইসলাম,শবদুল মিয়া আমেরিকা প্রবাসী শওকত আলী,পাশা মিয়া,পাথারিয়া ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শান্তিগঞ্জে পাথারিয়া ১ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মমিনের নির্বাচনী মতবিনিময় সভা

শান্তিগঞ্জে পাথারিয়া ১ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মমিনের নির্বাচনী মতবিনিময় সভা

আপডেট সময় ১২:২৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬