“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান শাহীনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: আতাউর রহমান,এনজিও সংস্থা পদ্ধার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি যুব সংগঠক ছালিক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান,এনজিও সংস্থা আরপিডব্লিউএস প্রধান নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, সদস্য ইমরানুল হাসান, যুব উন্নয়ন অফিসের মোজাম্মেল হোসেন, এসময় উপজেলার বিভিন্ন এলাকার যুব ও যুবারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পদ্ধা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান ও শেষ্ট আত্নকর্মী কুদরত পাশাকে সম্মাননা ক্রেষ্ট ও একজন যুবা ও একজন যুবকের মধ্যে যুব ঋণেঅতিথিবৃন্দ।র চেক বিতরণ করেন
ঢাকা
,
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা
-
মান্নার মিয়া - আপডেট সময় ১২:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- ৫১৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ











