স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ নম্বর পাথারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মমিনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রার্থীর সমর্থকেরা অংশ নেন।
বৈঠকে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মমিন বলেন, দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন তাঁকে নির্বাচনে অংশ নিতে অনুপ্রাণিত করেছে। জনগণ তাঁকে নির্বাচিত করলে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সরকারি সেবা নিশ্চিত করা, এলাকার উন্নয়ন এবং জনকল্যাণে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান। পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৈঠকে উপস্থিত স্থানীয় কয়েকজন বক্তা আব্দুল মমিনের প্রার্থিতাকে স্বাগত জানান। তাঁরা বলেন, মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতা তাঁর রয়েছে। নির্বাচিত হলে তিনি পাথারিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
পাথারিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. তারা মিয়ার সভাপতিত্বে এবং উত্তর গাজীনগর পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন বিএনপির ও সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির একাধিক বার নির্বাচিত সাবেক সভাপতি
চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মমিন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া,গাজীনগর গ্রামের আরজু মিয়া,ছুরতজ্জামান, কিবরিয়া কামাল,আসকর আলী, আব্দুল হাই মুতাকাব্বির, ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য হাবিবুর রহমান হাবিব, দিলোয়ার হোসেন, দক্ষিণ গাজীনগরের ব্যবসায়ী ও সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাধিকবার নির্বাচিত গভর্নিং বডির সদস্য মতিউর রহমান,কান্দিগাঁও গ্রামের সুকুমার পাল, পাথারিয়া ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আছকির মিয়া, বর্তমান সদস্য রাজ্জাক মিয়া, মোশাহিদ মিয়া, মক্তছিন মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মহিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ফয়জুর রহমান, আব্দুল বাতিন, সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী ও বিএনপি নেতা মজনু মিয়া, নেহারঞ্জন তালুকদার, বাবুল শেখ, মো. ফয়জুল হক, শাহ আলম ও জয় হরি দেবনাথসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তর গাজীনগর গ্রামের প্রবীণ মুরব্বি ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছুরাব আলী, পাথারিয়া গ্রামের সোনা মিয়া, আব্দুল কায়ূম, মতিউর রহমান, শবদুল মিয়া, রইছ আলী, তাজুল ইসলাম ও জাবেদ মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৈঠকে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
ঢাকা
,
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মমিনের উঠান বৈঠক অনুষ্ঠিত
-
মান্নার মিয়া - আপডেট সময় ১০:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- ৫৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


















