ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আগামী বিশ্বকাপেও মেসিকে চান আর্জেন্টাইন কোচ

কোচ লিওনেল স্কালোনির স্বপ্নটা আরও বড়। ২০২৬ বিশ্বকাপেও মেসিকে চান তিনি, এমনকি মেসির জন্যই ১০ নম্বর জার্সিটা বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী  আর্জেন্টিনা কোচ।

যদিও বিশ্বকাপ ফাইনালের আগেই লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ, অনেকে ভেবেছিলেন হতে পারে শেষ ম্যাচও।

আর্জেন্টিনার হয়ে মেসির পথচলা কতটা লম্বা হবে সেটা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। আর্জেন্টিনা কোচ স্কালোনি জানিয়ে দিলেন তার চাওয়া। তিনি বলেন, ‘আমার মেন হয়, পরের বিশ্বকাপের জন্যও ১০ নম্বর জার্সিটা প্রস্তুত রাখতে হবে আমাদের, কারণ, তার (মেসির) যদি মনে হয় যে সে খেলতে চায়!’

এবার বিশ্বকাপে দু পায়ের ঝলকের পাশাপাশি সতীর্থদের তাতিয়ে দেওয়ার কাজটাও করেছিলেন মেসি। স্কালোনি তাই বুঝেন মেসির উপস্থিতিতির মূল্য, ‘ক্যারিয়ার নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করে নিয়েছে। সতীর্থদের মধ্যে সে যা ছড়িয়ে দেয়, তা অবিশ্বাস্য। ড্রেসিং রুমে এতটা প্রভাববিস্তারী কাউকে জীবনে কখনও দেখিনি আমি। ’
২০২৬ সালের বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯। তখন তার ফিটনেস কী অবস্থায় থাকে সেটাও দেখার বিষয়। তবে সবচেয়ে বড় বিষয় মেসির ইচ্ছা।

গত কোপা আমেরিকা কাপে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। স্কালোনি জানালেন তখন থেকেই বড় কিছু অর্জনের দিকে তাদের হাঁটা শুরু, ‘ব্রাজিলকে হারানো পর (কোপা আমেরিকায়) মেসির সঙ্গে আমার কথা হচ্ছিল। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল। দেশের মানুষ বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল। সে আমাকে বলেছিল, ‘যাই হোক না কেন আমাদের ছুটে যেতে হবে। এটা আমাকে দারুণভাবে তাড়িত করেছে। আমি তখনই টের পেয়েছিলাম আমরা বড় কিছু অর্জনের দিকে আছি। ’

২০২৬ বিশ্বকাপ হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ওই বিশ্বকাপ চলার সময় মেসির বয়স হবে ৩৯ বছর।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আগামী বিশ্বকাপেও মেসিকে চান আর্জেন্টাইন কোচ

আপডেট সময় ০১:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২