ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ Logo শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক, ওসির কৌশলে পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার

শান্তিগঞ্জে প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ: ব্যবসায়ীদের হারিয়ে বিজয়ী ইসলামী ব্যাংক পাগলা বাজার

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১১:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৬৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

পাহাড়-নদীর পাড় ঘেঁষা শান্তিপূর্ণ জনপদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে ফুটবলপ্রেমীদের এক দুর্দান্ত বিকেলের সাক্ষী হলো সবাই। পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত হয় এক চমকপ্রদ প্রীতি ফুটবল ম্যাচ—ইসলামী ব্যাংক পাগলা বাজার বনাম পাগলা বাজার ব্যবসায়ী একাদশ।
২৬ জুলাই (শনিবার) বিকেল ৫টায় শুরু হওয়া এই প্রীতি ম্যাচ ঘিরে গোটা এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। উভয় দলের খেলোয়াড়রা ফুটবল মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেন। টানটান উত্তেজনা আর চিৎকার-জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠে কলেজ মাঠ। শেষ পর্যন্ত দারুণ নৈপুণ্য ও দলগত সমন্বয়ে জয় ছিনিয়ে নেয় ইসলামী ব্যাংক পাগলা বাজার একাদশ।
খেলা শেষে ইসলামী ব্যাংক পাগলা বাজারের ইনচার্জ তাজুল ইসলাম বলেন,
“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম উপায়। দলবদ্ধভাবে খেলার মধ্য দিয়ে আত্মবিশ্বাস ও সহনশীলতা গড়ে ওঠে। সবচেয়ে বড় কথা—খেলার মাধ্যমে যুবকদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। ইসলামী ব্যাংক সবসময় সমাজ ও তরুণদের কল্যাণে পাশে থাকবে ইনশাআল্লাহ।”
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের করতালি দিয়ে উৎসাহ দেন স্থানীয় দর্শনার্থীরা। ইসলামী ব্যাংকের পক্ষ থেকে মাঠে উপস্থিত ছিলেন মামুন আহমদ, শাহরিয়ার আলম জাহেদ, ইকবাল হোসেন, ফারুক আহমদ, জুমেল আহমদ, ও দবীর আহমদ।
অন্যদিকে পাগলা বাজার ব্যবসায়ী দলের পক্ষে মাঠে নামেন শাহীন আহমদ, নাসির উদ্দিন, রাফিনূর মিয়া, তোয়েল আহমদ, কদম আলী, রুহুল মিয়া, লাভলু, বিদ্যুৎ, রহমত, শরীফ আহমদ মুন্না, রাহুল মিয়াসহ আরও অনেকেই।
স্থানীয়রা জানান, এমন আয়োজন নিয়মিত হলে তরুণরা খেলাধুলার প্রতি আগ্রহী হবে এবং সমাজে স্বাস্থ্যকর সংস্কৃতি গড়ে উঠবে। খেলাকে কেন্দ্র করে ব্যবসায়ী সমাজ ও ব্যাংক কর্মকর্তাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি এলাকাবাসীর কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জে প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ: ব্যবসায়ীদের হারিয়ে বিজয়ী ইসলামী ব্যাংক পাগলা বাজার

আপডেট সময় ১১:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫