ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর নছের মার্কেট এলাকায় নছের মার্কেট এলাকার ঝুট গুদামে আগুন লাগে।  রাত ৮টার দিকে লাগা  ঝুট গুদামের আগুন দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।  গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার রাত সোয়া ৮টার দিকে নছের মার্কেট এলাকার স্থানীয় দুলালের মালিকানাধীন ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন পাশের আরও চারটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।তিনি আরও জানান, তবে পানি সঙ্কটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে বিভিন্ন উৎস থেকে পানি সরবরাহ করে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা সম্ভব হয়নি, বিষয়টি তদন্ত শেষে বলা যাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন

আপডেট সময় ০৯:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩