ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক

ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা এবং মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সিইও ইলন মাস্ক আবারও বিশ্বের শীর্ষ ধনী তালিকার শীর্ষে ওঠে এসেছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুসারে লুই ভিতোঁর প্রধান নির্বাহী বের্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন মাস্ক।

এর ফলে দুই মাস পর মাস্ক আবারও তার হারানো স্থান উদ্ধার করলেন। ২০২২ সালে ডিসেম্বরে ইলন মাস্ককে পেছনে ফেলে ফরাসি বিলাসদ্রব্য নির্মাতা প্রতিষ্ঠান লুই ভিতোঁর প্রধান নির্বাহী বের্নার্ড আর্নল্ট শীর্ষ ধনীতে পরিণত হয়েছিলেন।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, সোমবার টেসলার শেয়ারের দাম বাড়ার পর ইলন মাস্কের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে যায়। বর্তমানে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলার। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার।

২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেন। এরপর টুইটারে বিভিন্ন ঝামেলার কারণে দরপতন হতে থাকে টেসলার শেয়ারের। ২০২২ সালের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইলন মাস্ক প্রায় ২০০ বিলিয়ন ডলার সম্পদ হারান, যা বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক

আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক

আপডেট সময় ০২:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩