ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ফখরুল: রুমিন-হারুনুরের নামে আইডি বানিয়েছে সরকার

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর আক্রমণ সম্পূর্ণভাবে সরকার সংঘটিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “পূর্ব পরিকল্পিত এবং চলমান গণতান্ত্রিক আন্দোলন যখন গণবিস্ফোরণের দিকে যাওয়ার উপক্রম তখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে।”সোমবার (১৩ মার্চ) ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্ধিত সভার আগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।মির্জা ফখরুল বলেন, “বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও হারুনুর রশীদের নামে ফেক আইডি বানিয়ে ও ব্যবহার করে সরকার এর দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র করেছে। এটা তাদের উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর পুরনো অভ্যাস।”তিনি বলেন, “পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করে এ ধরনের একটা জলসার অনুমতি দেওয়া, যেসব বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আগে থেকেই সেগুলোতে সাদা ফ্ল্যাগ দিয়ে চিহ্নিত করা, এসবই প্রমাণ করে এ ঘটনা পূর্ব পরিকল্পিত এবং সরকারকেই এর দায় নিতে হবে।”মির্জা ফখরুল সরকারের বর্তমান ভূমিকাকে ৪৭-এর দাঙ্গার ওপর ভিত্তি করে নির্মিত ভারতীয় চলচ্চিত্র পরিচালক গোবিন্দ নিহালানীর সিনেমার সঙ্গে তুলনা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ফখরুল: রুমিন-হারুনুরের নামে আইডি বানিয়েছে সরকার

আপডেট সময় ০৯:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩