ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

শান্তর মনেই হয়নি বাংলাদেশের বাইরে খেলছেন

নাজমুল হোসেন শান্ত সাবলীল ব্যাটিংয়ে করেন হাফ সেঞ্চুরি, সেটাকে রূপ দেন সেঞ্চুরিতে। বিশেষ করে তাওহীদ হৃদয় আসার পর তার ব্যাট হয়ে ওঠে আরও ধারালো। চেমসফোর্ডে আগত বাংলাদেশি সমর্থকরা তার পারফরম্যান্সে পেয়েছেন বিনোদন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। ম্যাচ শেষে তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শান্ত।৮৩ বলে ১১ চার ও ২ ছয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মারেন শান্ত। চতুর্থ উইকেটে তার সঙ্গে ১৩১ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নেন হৃদয়। তাদের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে ম্যাচ শেষ করে আসেন মুশফিকুর রহিম।শান্ত ম্যাচ শেষ করেই আসতে চেয়েছিলেন। পারেননি। ৯৩ বলে ১২ চার ও ৩ ছয়ে ১১৭ রান করে হতাশা নিয়ে মাঠ ছাড়েন। তবে দিন শেষে বিজয়ের হাসি তারই।ম্যাচসেরার পুরস্কার জিতে শান্ত বললেন, ‘আমি খুব খুশি, দারুণ হয়েছে। আমি মনে করি হৃদয় ভালো ব্যাট করেছিল। তার ইন্টেন্ট আমাকে সহায়তা করেছে। বেশ ঠাণ্ডা এখানে, কিন্তু কন্ডিশন তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের শুধু খেলার দিকে ফোকাস রাখতে হবে।’বিদেশের মাটিতেও দেশের আবহ পেয়েছেন শান্ত, ‘আমাদের মনেই হয়নি যে বাংলাদেশের বাইরে আছি। মনে হচ্ছিল ঘরে খেলছি। দর্শকদের ধন্যবাদ। আশা করি তারা পরের ম্যাচেও আসবে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

শান্তর মনেই হয়নি বাংলাদেশের বাইরে খেলছেন

আপডেট সময় ০৮:০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩