ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লায় রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকার রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালত এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন সরকারী সহকারী কৌশলী (এপিপি) মোঃ রফিকুল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চম্পকনগর এলাকার মোঃ মোর্শেদ, মোঃ জুয়েল মিয়া , মোঃ আলাউদ্দিন, মোঃ রিপন, মোঃ শিপন, শুভ হাসান ও মোঃ কাজল।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৩০ এপ্রিল রাতে আসামি জুয়েল মিয়া বিলে মাছ ধরার কথা বলে রানাকে ডেকে নিয়ে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা তাকে হত্যা করে চম্পক নগর উত্তরণ হাউজিংয়ের দক্ষিণ পাশে বিলে ফেলে দেয়।

পরে খোঁজাখুজির এক পর্যায়ে ১ মে রানা খানের লাশ খুঁজে পেয়ে মামলা করেন নিহতের বাবা জাহাঙ্গীর খান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

কুমিল্লায় রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩