ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

শাল্লায় দুই শিশু নিখোঁজের ঘটনায়,একজনের মরদেহ উদ্ধার

শাল্লা প্রতিনিধি::-

সুনামগঞ্জের শাল্লায় গত ১৯ জুন সন্ধ্যায় বানের স্রোতে মা সহ ভেসে যাওয়া দুই শিশু নিখোঁজের ঘটনার তিনদিন পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে।উপজেলার বৃহত্তর ছায়ার হাওরের খালিয়াজুড়ি সীমানার হুনাকান্দা নামক স্থানে হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের মেয়ে নিখোঁজ জবা রাণী দাস (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায় বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১টায় মরদেহটি ওই এলাকার প্রত্যক্ষদর্শীদের চোখে পড়ার পর খালিয়াজুড়ি থানা পুলিশকে খবর দেন।তারপর শাল্লা থানা পুলিশ রথীন্দ্র দাসকে সঙ্গে নিয়ে জবা রাণী দাসের মরদেহটি সনাক্ত করে উদ্ধার করে আনা হয়েছে। তবে নিখোঁজ বিজয় দাস (৫) এর খোঁজ এখনো পাওয়া যায়নি।

১৯ জুন সোমবার সন্ধা ৭টায় শাল্লা ব্রিজ সংলগ্ন বাহাড়া রোড থেকে ব্রিজে উঠার সময় পাকা সড়কে স্রোতের টানে দাঁড়াইন নদীতে ডুবে যায় দুর্লভ রানী দাস ও তার মেয়ে জবা রানী দাস ও ছেলে বিজয় চন্দ্র দাস।গত মঙ্গলবার(২০ জুন) রথীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস (৩০) এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। কিন্তু তখনো সন্ধান পায়নি দুই সন্তানের।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ আমিনুল ইসলাম জানান,ছায়ার হাওরের খালিয়াজুড়ি সীমানা থেকে জবা রাণীর লাশ উদ্ধার করা হয়েছে।ছেলে বিজয় দাসের সন্ধান এখনো পাওয়া যায়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

শাল্লায় দুই শিশু নিখোঁজের ঘটনায়,একজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩