ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় শাল্লার ৫ আসামি নারায়ণগঞ্জ আটক

সুনামগঞ্জের শাল্লায় ঘর বাধাকে কেন্দ্র করে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে নিহত সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হত্যা মামলায় পাঁচ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার (৪ জুলাই) শাল্লা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা থেকে আসামীদের গ্রেফতার করা হয় ৷

তথ্য সূত্রে জানা যায়, বিগত ২৭ জুন মঙ্গলবার শাল্লা উপজেলার কার্তিকপুর সংলগ্ন সাতপাড়া বাজারের পাশে ঘর তৈরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হন সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান। এই ঘটনায় নিহতের স্ত্রী মিনা বেগম বাদী হয়ে ২৮ জুন একটি হত্যা মামলা দায়ের করেছিলেন শাল্লা থানায়। এরই প্রেক্ষিতে শাল্লা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ এলাকা থেকে নিক্সন মিয়া, ইছব আলী, কুদ্দুস মিয়া, আলাল মিয়া ও শফিক মিয়াকে গ্রেফতার করেন। তথ্যে আরও জানাযায়, রাত হওয়ায় হাওরাঞ্চল, দুরত্ব এবং সার্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে আসামীদের শাল্লায় না এনে দিরাই থানায় রাখা হয়েছে। আগামীকাল দিরাই হতেই সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমরা আজকে পাঁচ জন আসামীকে নারায়নগঞ্জ জেলা থেকে গ্রেফতার করে নিয়ে দিরাই আসছি। আগামীকাল এখান থেকেই কোর্টে প্রেরণ করব। এছাড়াও অন্যান্য আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় শাল্লার ৫ আসামি নারায়ণগঞ্জ আটক

আপডেট সময় ০৪:২১:০১ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩