ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

সেনাসদরে ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশগ্রহণকারীদের পরিদর্শন

  • মোঃ বিজয় চৌধুরী
  • আপডেট সময় ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

ঢাকা থেকে,মোঃ বিজয় চৌধুরী

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে আজ অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’ পরিচালিত মর্যাদাপূর্ণ ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশগ্রহণকারীদের এক গুরুত্বপূর্ণ পরিদর্শন।<!–more–
এনডিসির কমান্ড্যান্ট-এর নেতৃত্বে আগত এই প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, সিভিল সার্ভিস, বিচার বিভাগ, শিক্ষা, গণমাধ্যম, কূটনৈতিক অঙ্গন, আইন, অর্থনীতি, স্বাস্থ্য, শিল্প, আইন-শৃঙ্খলা বাহিনীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত থেকে আগত ৪৫ জন জ্যেষ্ঠ স্কলার অংশ নেন। এই বহুমাত্রিক উপস্থিতি জাতীয় কৌশলগত চিন্তাভাবনা বিকাশ, সামরিক-বেসামরিক পারস্পরিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ের নীতিগত সমন্বয়কে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি কোর্সের অংশগ্রহণকারীদের আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি তাদেরকে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করে সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর বর্তমান কর্মকৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সামরিক অপারেশনস্‌ পরিদপ্তরের পরিচালক একটি তথ্যবহুল ও প্রাঞ্জল উপস্থাপনা প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সহ সেনাসদরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই পরিদর্শন কার্যক্রম সেনাবাহিনী ও জাতীয় গুরুত্বপূর্ণ খাতসমূহের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং একটি সমন্বিত নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের পথে অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

সেনাসদরে ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশগ্রহণকারীদের পরিদর্শন

আপডেট সময় ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫