ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ভিসা দেয়নি কানাডা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ভিসা দেয়নি কানাডা। ইয়র্ক ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ জুন ভিসার জন্য ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনে আবেদন করেন ড. মো. আখতারুজ্জামান। কিন্তু এক মাস পার হলেও ভিসা পাননি তিনি।

তবে ভিসি মো. আখতারুজ্জামান বলছেন, বিলম্বে আবেদন করায় ভিসা প্রসেসিংয়ে সময় লাগছে। এই বিলম্বের কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বলে তিনি কানাডা সফর বাতিল করেছেন। কিছু লোক এটাকে ভিন্নভাবে প্রচার করছে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কূটনৈতিক পাসপোর্টের অধিকারী। তিনি ভিসা না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)’র কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল ড. আখতারুজ্জামানের। অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে তিনি আজ (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ সিম্পোজিয়াম-২০২৩’-এ অংশ নিতে আমন্ত্রণ পান। কিন্তু এক মাস আগে আবেদন করেও ভিসা না পাওয়ায় সিম্পোজিয়ামে অংশ নিতে পারছেন না ভিসি।

ঢাবি ভিসি এমন এক সময়ে কানাডার ভিসা পাননি যখন বাংলাদেশের ওপর ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আর কানাডা হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিই কানাডা অনুসরণ করে বলে ধরে নেয়া হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ভিসা দেয়নি কানাডা

আপডেট সময় ১১:৫১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩