ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

বগুড়া সদরে আশিক সরকার (৩৮) নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান।

আহত আশিক ওই গ্রামের তোজাম্মেল হক তোতার ছেলে। তিনি স্থানীয় বাজারে চালসহ কিছু ক্ষুদ্র ব্যবসা করেন।

পুলিশ জানায়, সোমবার রাতে আশিক সরকার বানদিঘী বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত মুখোশ পরে ধারালো অস্ত্র দিয়ে আশিকের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত ১২টার দিকে আশিককে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনও পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি বলেও জানান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

আপডেট সময় ০১:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩