ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

নলুয়া হাওরে যাত্রীবাহী ডিঙ্গি নৌকা ডুবির ঘটনায় দিরাইয়ের দুই নারীর মৃত্যু হয়েছে

সুনামগঞ্জের নলুয়া হাওরে যাত্রীবাহী ডিঙ্গি নৌকা ডুবির ঘটনায় দিরাইয়ের দুই নারীর মৃত্যু হয়েছে। এরমধ্যে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে সাথে থাকা অন্য নারী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জগন্নাথপুর থেকে দিরাইর গ্রামের বাড়িতে আসার পথে নলুয়া হাওরে দিরাই উপজেলার সীমান্ত এলাকায় হঠাৎ প্রবল বাতাস ও ঢেউয়ের কবলে পরে এ দুর্ঘটনা ঘটে।
নৌকা ডুবিতে উদ্ধার করা নিহত নারীর নাম রহিমা বিবি (৭৫), তিনি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের মরহুম আব্দুল কাদিরের স্ত্রী। আর নিখোঁজ নারীর নাম মলিকা বেগম (৩৩)। তিনি একই গ্রামের আবুল কালামের স্ত্রী।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জগন্নাথপুর উপজেলা থেকে ছয়জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ডিঙ্গি নৌকা দিরাই উপজেলার কালধর গ্রামের উদ্দেশে রওয়ানা দেয়। পথে নলুয়া হাওরে ঢেউয়ের কবলে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীর মধ্যে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় এলাকার লোকজন। অনেক খোঁজাখুঁজির পর বৃদ্ধা রহিমা বিবির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিকা বেগম নামের এক নারী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মনিকার লাশ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন কাজ করছেন বলে জানান, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এদিকে ঘটনাস্থলটি জগন্নাথপুর থানা এলাকায় হওয়ায় উদ্ধারকৃত বৃদ্ধার লাশটি জগন্নাথপুর থানায় নিয়ে যায় পুলিশ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন নৌকা ডুবিতে নিহত বৃদ্ধার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

নলুয়া হাওরে যাত্রীবাহী ডিঙ্গি নৌকা ডুবির ঘটনায় দিরাইয়ের দুই নারীর মৃত্যু হয়েছে

আপডেট সময় ০২:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪