ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার(১৬ অক্টোবর) শান্তিগঞ্জ থানায় একই গ্রামের মাহমুদ আলীর ছেলে জাহিদ মিয়ার(১৪) বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার হওয়া শিশুটির বাবা৷

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় ওই শিশুটি অন্যান্য শিশুদের খেলতে দেখে খেলায় অংশগ্রহণ করতে গেলে অভিযুক্ত জাহিদ মিয়া অগোচরে শিশুটির মুখ চেপে ধরে কুলে করে তার বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে বসতঘর থেকে তাড়িয়ে দিলে ব্যাথা পেয়ে শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা খারাপ হওয়ায় তারা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন৷ এই ঘটনার উপযুক্ত বিচার ও অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষার্থীর বাবা৷

অভিযুক্ত জাহিদ মিয়া ফোন বন্ধ করে পলাতক থাকায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ধর্ষণের শিকার হওয়া শিশুর বাবা বলেন, আমার এই ছোট মেয়েটাকে ধর্ষণ করেছে। আজ ৩ দিন হলো কোন সান্ত্বনাই পাইনি। আমি গরীব মানুষ দিন আনি দিন খাই৷ আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই৷

অভিযোগের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম আলী বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি৷ মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শান্তিগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০১:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪