ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে 

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস খাদে পড়ার খবর পাওয়া গেছে৷  
সোমবার(২৭ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সদরপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই ঘটনাটি ঘটে। বাসের মধ্যে চালক ও হেল্পার ছাড়া আর কোনো যাত্রী ছিলো না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস। তাই এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা এসেছি। কোনো হতাহত পাইনি। পরে শান্তিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এলে তাঁর কাছে দুর্ঘটনা কবলিত বাসটি হস্তান্তর করি।
শান্তিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, আমরা এসে দেখি রাস্তার উত্তর পাশে বাসটি পড়ে আছে। কোনো হতাহত নেই। জয়কলস হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে 

আপডেট সময় ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫