ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জ-০১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামত গ্রহণ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৮:৫০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ-০১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মনোনয়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) তাহিরপুর উপজেলার একটি মিলনায়তনে এ মতামত গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পীর সাহেব চরমোনাইর নির্দেশে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট উপজেলা সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতী শহিদুল ইসলাম পলাশী এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি মোস্তাফিজুর রহমান।
মতামত গ্রহণকালে বক্তারা বলেন, দেশের ইসলামপ্রিয় জনতার আস্থা ও বিশ্বাসের প্রতীক হাতপাখাকে বিজয়ী করতে হলে এখন থেকেই সর্বস্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে ইসলামী আন্দোলনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত তৃণমূল নেতারা দলীয় প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তাদের মতামত প্রদান করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

সুনামগঞ্জ-০১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামত গ্রহণ

আপডেট সময় ০৮:৫০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫