স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইয়াসীন খান শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রামে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন। বুধবার(৭জানুয়ারি) সন্ধ্যায় পাথারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উত্তর গাজীনগর আব্দুল আলীমের বাগান বাড়িতে গাজীনগর গ্রামের বিশিষ্ট মুরব্বি নেয়ার উদ্দিনের সভাপতিত্বে,
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইয়াসীন খান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জনগণের ন্যায়বিচার ও অধিকার আদায়ে জামায়াতে ইসলামী সবসময় মাঠে ছিল এবং থাকবে। তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে ভোটারদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন—শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ,এসিস্টেন সেক্রেটারি আসাদুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ নেতা সুহেল আহমেদ,পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শমশের আলী,সেক্রেটারি আব্দুর রশীদ,শ্রমিক কল্যাণ সভাপতি আজমল হোসাইন, সেক্রেটারি শেকুল ইসলাম,পাথারিয়া বাজার শাখার জামায়াতের সভাপতি শরীফ উদ্দিন,গাজীনগর গ্রামের জালাল উদ্দিন, আব্দুল ওয়ারিশ, আব্দুল কদ্দুছ প্রমুখ।
বক্তারা বলেন, এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে জনগণের সরাসরি অংশগ্রহণ জরুরি। তারা সৎ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংসদে জনগণের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে ইয়াসীন খান সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত শোনেন।

মান্নার মিয়া 














