ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

কুইন্সল্যান্ডে বন্দুকধারীর গুলিতে পুলিশ সদস্যসহ তিনজন নিহত তিন

দুজন বন্দুকধারীর গুলিতে  দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। কুইন্সল্যান্ডের প্রত্যন্ত এলাকায় নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে বন্দুকধারীর গুলিতে মারা যান ওই দুই পুলিশ সদস্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হন।

টেলিফোনে ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমের গ্রাম উইয়াম্বিলা থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পান পুলিশ কর্মকর্তারা। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে একটি বাড়ির ভেতর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে জানিয়েছে স্থানীয় সংবামাধ্যমগুলো।

এতে ২৯ বছর বয়সী একজন পুরুষ ও ২৬ বছর বয়সী এক নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও বেসামরিক এক ব্যক্তিও গুলিতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কুইন্সল্যান্ড পুলিশ।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারোল বন্দুকধারীর গুলিতে তিনজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেখানে দুজন বন্দুকধারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের এখনও পুলিশি জিম্মায় নেওয়া যায়নি।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, নিউ সাউথ ওয়েলস থেকে নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধারে উইয়াম্বিলায় ওয়েনস রোডের একটি বাড়িতে যান পুলিশের চার কর্মকর্তা। সেখানে পৌঁছানোর পর বন্দুকধারীদের গুলিতে দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, এ ঘটনার পর উইয়াম্বিলায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। পুলিশের পক্ষ থেকে উইয়াম্বিলার বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

কুইন্সল্যান্ডে বন্দুকধারীর গুলিতে পুলিশ সদস্যসহ তিনজন নিহত তিন

আপডেট সময় ০৮:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২