ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নড়াইলে সদর উপজেলার বীড়গ্রামে গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।   নিহতদের মধ্যে একজন বাগেরহাটের ফকিরহাট উপজেলার দাড়িয়া বারইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে আসাদুল শেখ (৩৬)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গত এক মাসে বীড়গ্রামের ৬টি গরু চুরি হয়ে যায়। এসব ঘটনার পর থেকে গ্রামের লোকজন চোর ধরতে নিয়মিত পাহারা দিতেন। রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বীড়গ্রামের রেবো বিশ্বাসের বাড়িতে গলে তিনি চোর চোর বলে চিৎকার করে ওঠেন। পরে আশপাশের লোকজন তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যান। তবে দুজনকে ধরে গণপিটুনি দিয়ে স্থানীয়রা তাদের সড়কের পাশে রেখে চলে যান। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাস জানান, দিনের বেলায় ফেরিওয়ালা সেজে এরা কম্বল, থালা-বাটি ও অন্যান্য মালামাল বিক্রি করে খোঁজখবর নিতেন। পরে রাতের বেলা চুরি করতেন তারা। গত কয়েকদিনে গ্রামের ৫-৬টি গরু চুরি হয়। এ ঘটনার পর থেকে গ্রামবাসী পাহারা দেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, নড়াইলে গরু চুরি বেড়ে যাওয়ায় পুলিশ সুপার বিভিন্ন এলাকায় মিটিং করে পাহারায় ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় গতরাতে গ্রামবাসী এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী মামলা করবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১২:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২