ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে প্রাণ হারাল দুই বাংলাদেশী

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউপির পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন মংলু (৪০) ও বড়খাতা দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন (২৩)।

এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন পূর্ব ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাজু (২৫)।

আহত সাজুর পরিবার সূত্র জানা গেছে, তিনি রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খোকন বিষয়টি নিশ্চিত করেছেন ।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলা সীমান্ত দিয়ে ১০/১২ জনের একটি দল ভারত থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিলেন। এসময় সীমান্তের ৮৮৮ মেইন পিলারের অধীন ৮ নম্বর সাব পিলার এলাকায় পৌঁছলে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার বড় মধুসূদন বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই বাংলাদেশি। পরে সঙ্গীরা গুলি বিদ্ধ নিহতদের নিজ বাড়িতে নিয়ে আসেন।

বড়খাতা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুল ইসলাম বলেন, গভীর রাতে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ নিজ বাড়িতে আছে।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে দুইটি মরদহ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে প্রাণ হারাল দুই বাংলাদেশী

আপডেট সময় ১১:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২