ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

তিন সন্তান সহ বিধবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন শশুড় বাড়ীর লোকেরা

স্বামী সন্তান নিয়ে সুখেই কাটছিল ববিতার সংসার। কিন্তু হঠাৎ করে ববিতার জীবনের সব উড়ে যায় স্বামীর মৃত্যুতে। স্বামীর মৃত্যুর পর ববিতা (৪০) নামে এক নারীকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন শাশুড়ি। কোনো উপায় না পেয়ে একটি বটগাছের নিচে পলিথিন টাঙ্গিয়ে তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। ববিতা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রানিহাটি এলাকার মৃত নিরঞ্জনের স্ত্রী।

রোববার (৮ জানুয়ারি) রাতে বিষয়টি জানতে পেরে খাদ্য সামগ্রী ও কম্বল নিয়ে ছুটে গিয়েছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত।

ববিতা বলেন, দুই বছর আগে আমার স্বামী নিরঞ্জর মারা গেছেন। কিছুদিন শ্বশুর শাশুড়ির কাছে ভালোই ছিলাম। কিন্তু হঠাৎ সাতমাস আগে আমাকে বাড়ি থেকে বের করে দেন তারা। কোথাও মাথা গুজার জায়গা না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। কিন্তু রাতে তো ঘুমাতে হবে। তাই দুর্লভপুর স্কুল বাজারের একটি বট গাছের নিচে পলিথিন টাঙ্গিয়ে তিন সন্তান নিয়ে বসবাস করছি। রাতে ঘুম আসে না এই কনকনে ঠান্ডায়। খুব কষ্টে ছিলাম। কিন্তু রোববার রাতে ইউএনও স্যার এসে আমাকে কম্বল দিয়ে গেছেন। আর আশ্বাস দিয়েছেন একটি সরকারি বাড়ি দেওয়ার।

শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, রাতে উপজেলার সেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির ফেসবুক গ্রুপে ওই নারীর কষ্ট দেখে নিজেকে আটকে রাখতে পারিনি। তাই তার কাছে ছুটে গিয়েছিলাম। তাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মিষ্টি, কম্বল, আর কিছু শুকনা খাবার দিয়ে এসেছি। তাকে একটি সরকারি ঘর উপহার দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির গ্রুপের প্রতিষ্ঠাতা আলমঙ্গীর জয় প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

তিন সন্তান সহ বিধবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন শশুড় বাড়ীর লোকেরা

আপডেট সময় ০১:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩