ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

স্ত্রীর হাতে লাঞ্চিত হয়ে জিডি করলেন আরজে কিবরিয়া

কক্সবাজার সদর মডেল থানায় স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর থানায় গিয়ে তিনি জিডিটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্বামী কিবরিয়া থানায় জিডি করেছেন।

এদিকে এ সংক্রান্ত বিষয় নিয়ে ৭টা ১২ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন আরজে কিবরিয়া।

তিনি লিখেন, ‘আমার জ্ঞানত আমি কোনোদিন আমার পারিবারিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা হয় এমন কোনো বিষয় নিয়ে কথা বলিনি। আমি বলতেও চাই না, যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী। আমি কম-বেশি সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটি ফেস করা মানুষ। আমি জানি একটা সংবাদ যাচাই-বাছাই না করে অনলাইনে ছাড়া যায়। ঘটনা পুরাই উল্টে দেওয়া যায়। কাউকে নিয়ে পাবলিকলি বাজে কথা বলার আমি পক্ষে না। আমার চির শত্রু বলে যদি কেউ থেকে থেকে তো সে প্রথম এবং একমাত্র টার্গেট করবে আমার চরিত্র ও পাবলিক ইমেজ।’

আরজে কিবরিয়া আরও লিখেন, ‘আমি সেটাতে বিন্দুমাত্র ভয় পাই না। আমি ক্ষমা করতে ভালোবাসি। আমার সন্তানদের ক্ষতি যেমন আমি কোনোদিন মেনে নেবো না, ঠিক একইভাবে আপনাদের এ ভুল ভাল নিউজ তাদের ফিউচারের জন্য কোনো ক্ষতি হোক সেটাও আমি চাই না। প্লিজ, আমি আমার কাছে সৎ এবং কারো প্রতি কোনো অন্যায় করিনি। যারা আমাকে ভালোবাসেন তারা আস্থা রাখুন। দোয়া করবেন।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

স্ত্রীর হাতে লাঞ্চিত হয়ে জিডি করলেন আরজে কিবরিয়া

আপডেট সময় ০৯:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩