ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

আড়ৎদারের পিটুনিতে ফল ব্যবসায়ীর মৃত্যু

আড়ৎদারের পিটুনিতে ফল ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা রতন বসু (৫২)  ফল বিক্রেতা হিসেবে স্থানীয় বাজারের ফলের আড়ৎদারের কাছ থেকে ফল কিনে সেটা বিক্রি করতেন। কিন্তু বাকী টাকা পরিশোধ না করার ফলে আড়ৎদারের কিল-ঘুসিতে ওই ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) ভোরে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, রতন বসু মাগুরা পৌর শহরের আরেক ফল ব্যবসায়ী রনি মল্লিকের কাছ থেকে বাকিতে ফল নিয়ে খুচরা বিক্রি করতেন। এতে তার কাছে ১ লাখ ২৫ হাজার টাকা পাওনা দাবি করেন রনি।

শনিবার রাত ১০টার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে রতনের বাড়িতে যান রনি। কিন্তু পাওনা টাকা দিতে না পারায় রনি উত্তেজিত হয়ে রতনকে কিল-ঘুসি মারতে থাকেন। এক পর্যায়ে রতন অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর থেকে অভিযুক্ত রনি মল্লিক পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার স্বজনরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, হাসপাতালে ফল বিক্রেতার মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

আড়ৎদারের পিটুনিতে ফল ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০১:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩