ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

কাতার স্টেডিয়াম তৈরিকালীন হতাহত বাঙ্গালী শ্রমিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

বিশ্বকাপ স্টেডিয়াম তৈরির সময় হতাহত বাংলাদেশি শ্রমিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণলায়কে হতাহতদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।

একই সঙ্গে ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে কাতারে স্টেডিয়াম তৈরির সময় কাজ করতে গিয়ে হতাহত বাংলাদেশি শ্রমিকদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ কেন নয় বলে ফিফার (ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন) প্রতি সোমবার (৩০ জানুয়ারি) রুল জারি করে এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

আদেশে আগামী চার সপ্তাহের মধ্যে পররাষ্ট্রসচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন প্রধান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ অফিস, ফিফা, কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী (ইন্টেরিয়র), কাতারের শ্রমমন্ত্রীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিশ্বকাপ ফুটবল আয়োজনে বিভিন্ন স্টেডিয়াম নির্মাণ করেছে আয়োজক দেশ কাতার। প্রায় ১২ বছর ধরে এসব ইমারতনির্মাণে কাজ করেছেন বিভিন্ন দেশ থেকে কাতারে আসা শ্রমিকরা। এসব অবকাঠামো নির্মাণকালে অনেক শ্রমিক আহত ও নিহত হয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

কাতার স্টেডিয়াম তৈরিকালীন হতাহত বাঙ্গালী শ্রমিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

আপডেট সময় ০৬:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩