ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

গুলশান ২-এ একটি ১২ তলা ভবনে আগুন লাগার ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যু

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।রাজধানীর গুলশান ২-এ একটি ১২ তলা ভবনে আগুন লাগার ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।ফায়ার সার্ভিস ১৯টি ইউনিটের সঙ্গে বিমান বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের চেষ্টায় আগুন লাগার প্রায় চার ঘণ্টা পর রোববার ১১টার দিকে এটি নিয়ন্ত্রণে আসে।এর আগে সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১০ টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।ধারণা করা হচ্ছে, ভবনটি থেকে আতঙ্কে লাফিয়ে পড়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃতদেহের কোথাও আগুনে পোড়ার চিহ্ন নেই। তবে মরদেহটি থেঁতলে গেছে ।নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটি থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা ২২ জনকে উদ্ধার করেছি। তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একজন মারা গেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আল মাসুদ চৌধুরী বলেন, আগুন লাগার ১৮-১৯ মিনিটের মাথায় আমরা খবর পেয়েছি। ১০ মিনিটের মধ্যে আমাদের ১৯ টি ইউনিট কাজ শুরু করেছে। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনকে ইউনাইটেড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

গুলশান ২-এ একটি ১২ তলা ভবনে আগুন লাগার ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যু

আপডেট সময় ০৬:৫১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩