ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

টাঙ্গুয়ায় বিষ দিয়ে পাখি শিকার

স্টাফ রিপোর্টার,

তাহিরপুরটাঙ্গুয়ার হাওরে পরীযায়ী পাখি (অতিথি পাখি) সাথে মারা যাচ্ছে খামারীদের হাঁস। টাঙ্গুয়া হাওরে বিলগুলোর পানি কমে যাওয়ায় পাখি শিকারীরা বিলগুলোতে প্রতিদিন সন্ধ্যাবেলায় বিষ ছিটিয়ে রাখে। রাতের অন্ধকারে খাদ্যের সন্ধানে আসা পরিযায়ী পাখিরা বিলের ওপর পড়ে মারা যায়। মারা যাওয়া পাখিগুলো পাখি শিকারিরা বিভিন্ন স্থানে বিক্রি করে। অপরদিকে দিনের বেলা খাদ্যের সন্ধানে দেশীয় হাঁস পালনের খামারিরা তাদের পালিত হাঁস নিয়ে ওই বিলগুলোতে নিয়ে যায়। দিন শেষে বাড়ি ফিরতে খামারিরা হাঁস গুনে দেখে প্রায় অর্ধেক হাঁস তাদের বাড়িতে এসেছে।টাঙ্গুয়া হাওরপাড়ের গ্রাম ছিরিয়ারগাঁও। এ গ্রামের হাঁসের খামারী নূর আলম। নূর আলম জানান, তার খামারে ৬’শ হাঁস ছিল। বুধবার সকালে হাওরে নিয়ে যাওয়ার পর হাঁস মরতে মরতে তাহার এখন ২শ হাঁস রয়েছে। যেগুলো রয়েছে সেগুলোও এখন মৃত্যু পথযাত্রী।গোলাবাড়ি গ্রামের বিশিষ্ট সমাজসেবক খসরুল আলম জানান, হাওরে পাখি শিকারীরা নতুন আত্মঘাতি কৌশল নিয়েছে। তারা আগে পাখি শিকার করতো ফাঁদ পেতে। এখন বিষ দিয়ে পাখি মারছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, বিষ দিয়ে পাখি মারা গুরুতর অন্যায় কাজ। যারা এ কাজটি করছে, খোঁজ নিয়ে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

টাঙ্গুয়ায় বিষ দিয়ে পাখি শিকার

আপডেট সময় ০৮:১৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩