ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

টাঙ্গুয়ায় অতিথি পাখি ও খামারীদের হাঁস মরে যাওয়ার ঘটনা সালিসে নিষ্পত্তি জরিমানা হয়

তাহিরপুর
টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখির সাথে খামারীদের হাঁস মরে যাওয়ার ঘটনা ৫০ হাজার টাকা জরিমানা আদায়ে সালিসে নিষ্পত্তি হয়েছে। বৃহস্পতিবার বিকালে মন্দিয়াতা গ্রামে সালিস বৈঠকে নিস্পত্তি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, টাঙ্গুয়া হাওরের বিলগুলোতে পানি কমে যাওয়ায় অতিথি পাখি শিকারীরা প্রতিদিন সন্ধ্যাবেলায় বিষ ছিটিয়ে রাখে। রাতের অন্ধকারে খাদ্যের সন্ধানে আসা অতিথি পাখিরা বিলের ওপর পড়ে মরে থাকতে দেখা যায়। মরে যাওয়া পাখিগুলো পাখি শিকারিরা বিভিন্ন স্থানে বিক্রি করে। অপরদিকে দিনের বেলা দেশীয় হাঁস খামারিরা তাদের পালিত হাঁস নিয়ে ওই বিলগুলোতে নিয়ে যায়। দিন শেষে বাড়ি ফিরতে খামারিরা হাঁস গুনে দেখে প্রায় অর্ধেক হাঁস তাদের বাড়িতে এসেছে।
টাঙ্গুয়া হাওরপাড়ের ছিরিয়ারগাঁও গ্রামের নূর আলম জানান, তার খামারে ৬’শ হাঁস ছিল। বুধবার সকালে হাওরে নিয়ে যাওয়ার পর হাঁস মরতে মরতে তার এখন ২শ’ হাঁস রয়েছে। এ ঘটনায় বুধবার বিকেলে নূর আলম বাদী হয়ে মন্দিয়াতা গ্রামের বিল্লাল মিয়ার বিরুদ্ধে হাওরে বিষ ছিটানোর অভিযোগ এনে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে মন্দিয়াতা গ্রামে সালিস বৈঠকে দোষী সাব্যস্ত করে বিল্লাল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করায় বিষয়টি নিস্পত্তি হয়েছে বলে জানিয়েছেন সালিশকারী ছিরিয়ারগাঁও গ্রামের শফিকুল ইসলাম ও মন্দিয়াতা গ্রামের জালাল উদ্দিন।
অভিযুক্ত বিল্লাল মিয়া অস্থায়ীভাবে মন্দিয়াতা গ্রামে বসবাস করছে। তার স্থায়ী ঠিকানা পাশ^র্বর্তী মধ্যনগর উপজেলার আন্তরপুর গ্রামে। হাওরে বিষ ছিটিয়ে পাখি শিকারের অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘ দিনের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মন্দিয়াতা গ্রামের বিল্লাল মিয়া, তোফায়েল, শাহ হোসেন, শফিক, ছাব্বির হোসেন ও আমির হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হাওরে বিষ প্রয়োগ করে অতিথি পাখি শিকার এবং বিভিন্ন স্থানে বিক্রি করার অভিযোগ রয়েছে।জরিমানার বিষয়ে অভিযুক্ত বিল্লাল মিয়ার সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করেছেন।
তাহিরপুর থানার এসআই শাহাদাৎ হোসেন বলেন, হাঁস মরে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর মৃত হাঁসহগুলো উপজেলা প্রাণী সম্পদ অফিসে রাখা হয়েছে। তাদের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি বলেন, সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে বিষ ছিটিয়ে অতিথি পাখি ও হাঁস মারার বিষয়টি ৫০ হাজার টাকা দিয়ে সালিস বৈঠকে নিস্পত্তি হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

টাঙ্গুয়ায় অতিথি পাখি ও খামারীদের হাঁস মরে যাওয়ার ঘটনা সালিসে নিষ্পত্তি জরিমানা হয়

আপডেট সময় ০৮:৩৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩