ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

আনোয়ারুজ্জামান নির্বাচিত হলে সিলেট হবে তিলোত্তমা নগরী: নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী ২১জুন সিলেটবাসীর ভাগ্য নির্ধারণ হবে। আমি সিলেটবাসীকে অনুরোধ জানাবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন আনোয়ারুজ্জামান চৌধরীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। যে জলাবদ্ধতায় সিলেট মহানগরী দুমড়ে মুচড়ে পড়েছে, অল্প বৃষ্টিতে রাস্তায় রাস্তায় পানি জমে যায়, এটি হওয়ার কথা ছিলনা। আনোয়ারুজ্জামানকে আপনারা ভোট দিন। তাহলে জলাবদ্ধতা থেকে মুক্তির পাশাপশি সিলেটকে তিনি একটি তিলোত্তমা নগরীতে পরিণত করবেন।

শুক্রবার (১৬জুন) বিকেলে সিলেট শহরতলীর হযরত শাহপরাণ (র.) মাজার এলাকায় নৌকার পক্ষে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের মহানায়ক। আনোয়ারুজ্জামান চৌধুরী তার বিশেষ স্নেহের পাত্র। প্রধানমন্ত্রী দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটের উন্নয়নের ব্যাপারেও আন্তরিক। তাই তিনি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু সিলেটবাসীর দুর্ভাগ্য, তার সদ্ব্যবহার হয়নি। তাই তিনি আনোয়ারুজ্জামান চৌধুরীকে পাঠিয়েছেন আপনাদের কাছে। তার মাধ্যমেই প্রধানমন্ত্রী সিলেট নগরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চান।

তিনি আরও বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন সৎ যোগ্য সৃজনশীল মানুষ। উন্নয়নের জন্য তিনিই সঠিক ব্যক্তি। নৌকায় ভোট দিয়ে তাকে মেয়র বানালে অবশ্যই সিলেট মহানগরবাসীর দুঃখের অবসান হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে। খুলনা বরিশালের মতো সিলেটবাসীও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে রায় দিবেন বলেই আমাদের বিশ্বাস।

এসময় নানক বলে, খুলনা ও বরিশালবাসী প্রমাণ করেছেন তারা নৌকার সাথে আছেন। আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। সিলেটেও নৌকার পক্ষে যে গণজোয়ার দেখছি, ইনশাল্লাহ এবার সিলেট সিটি করপোরেশনের মেয়র চেয়ারটি আওয়ামী লীগ পুনরুদ্ধার করবে। সিলেটবাসীই তা করে প্রধানমন্ত্রীকে উপহার দিবেন।

নানক স্থানীয় ব্যবসায়ী পথচারী ও বাসিন্দাদের সাথে একান্তে আলাপকালে তাদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সম্পর্কে অবগত হন এবং আনোয়ারুজ্জামানের মতো যোগ্য মানুষ নির্বাচিত হলে এসব সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশ্বাস প্রদান করেন।

এর আগে তিনি হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে তার সাথে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক মোবাশ্বীর আলী, জগলু চৌধুরী, মোস্তাকুর রহমান মফুর, যুবলীগ নেতা কামরুল ইসলামসহ নেতৃবৃন্দ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

আনোয়ারুজ্জামান নির্বাচিত হলে সিলেট হবে তিলোত্তমা নগরী: নানক

আপডেট সময় ১১:৩৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩