ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে নারীর আত্মহত্যা

রুবিনা আক্তার আঁখি (৩২) নামের এক নারী বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এক নারী আত্মহত্যা করেছেন। নিহত রুবিনা আক্তার আঁখি (৩২) জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. বাপ্পি মিয়ার স্ত্রী।

বুধবার সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহম্মদ সানজুর মোর্শেদ জানান।

তার স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ওই গৃহবধূ নগর স্বাস্থ্য কেন্দ্রের সাব সেন্টার কুমিল্লা নগরীর ডুলিপাড়া কেন্দ্রে অভ্যর্থনাকারী পদে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি অনলাইনে নারীদের পোশাক বিক্রি করতেন। গত বছর ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন তিনি।

ওই নারীর স্বামী বাপ্পি জানান, সপ্তাহে কিস্তি পরিশোধ করার শর্তে তার স্ত্রী এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। কয়েকটি এনজিও হওয়ায় প্রতি সপ্তাহে তার কিস্তি আসতো ৩০ হাজার টাকা। সম্প্রতি ব্যবসায় লোকসানের কারণে সময় মতো কিস্তি পরিশোধ করতে পারছিলেন না তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাফিজুল ইসলাম বলেন, নিহত আঁখির সাত বছর বয়সি একটি মেয়ে আছে। তার স্বামী চট্টগ্রামে একটি এনজিওতে চাকরি করেন। আঁখি একটি কিন্ডার গার্টেনে চাকরি করতেন। পরে করোনার সময় সেই চাকরি হারান। এরপর চাকরি নেন নগর স্বাস্থ্য কেন্দ্রে। “ঋণের কিস্তি পরিাশোধ করতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানাতে পেরেছি।”

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই ইয়ামিন সুমন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে নারীর আত্মহত্যা

আপডেট সময় ০৮:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩