ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

কাঁচা মরিচ না দেওয়ায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, ১৫ জন আহত

পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ ও সালাদ না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বর ও কনে প‌ক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম জানান, আহতদের মধ্যে  মতি হাওলাদার, ফিরোজ ও সালেহকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জিসান, খালেক হাওলাদার ও মালেকসহ ৭জনকে প্রাথ‌মিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুম্ভখালী গ্রামের মো. নিজাম মিয়ার ছেলে মো. মহেদী হাসানের সঙ্গে একই গ্রামের বকু ফ‌কিরের মেয়ের বিয়ে হয়।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে  ছেলে পক্ষ বরযাত্রী নিয়ে কনের বাড়ির অনুষ্ঠানে যায়। এরপর খাবার টেবিলে মাছ মাংস পোলাও দিলেও সেখানে কাঁচা মরিচ ও সালাদ দেয়া হয়নি। বিষয়টি নিয়ে কনে পক্ষের সঙ্গে বর পক্ষের কথা কাটাকা‌টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জ‌ড়িয়ে প‌ড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

কাঁচা মরিচ না দেওয়ায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, ১৫ জন আহত

আপডেট সময় ০৫:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩