ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী

সাভারের আশুলিয়ায় দ্বিতীয় বিয়ে করায় ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নাজমুল হোসেন নামের ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ জুলাই) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাজমুল হোসেনের গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা গ্রামে।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী নাজমুল হোসেনের আগের স্ত্রী থাকলেও বিউটি নামের এক পোশাকশ্রমিককে দ্বিতীয় বিয়ে করেন। যা নিয়ে প্রথম স্ত্রী সুফিয়া বেগমের সঙ্গে মনোমালিন্য চলছিল। সেই বিরোধের জেরে সোমবার রাতে ঘুমের মধ্যে ধারালো ব্লেড দিয়ে নাজমুলের গোপনাঙ্গ কেটে দেন সুফিয়া।

প্রতিবেশী নজরুল ইসলাম কাজী বলেন, ‘সুফিয়া বেগম স্বামীর গোপনাঙ্গ কেটে রাতেই আমাকে ফোন করেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে নাজমুল হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠাই।’

সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ম্যানেজার ইউসুফ বলেন, রোগীর অবস্থা এখনো আশঙ্কাজনক। চিকিৎসা চলছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী

আপডেট সময় ০৩:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩