ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ভিডিও কল চলাকালীন স্ত্রীর সামনেই প্রবাসী স্বামীর আত্মহত্যা

স্ত্রীর সঙ্গে ইমো অ্যাপে ভিডিও কলে কথা বলতে বলতেই ফ্যানে ঝুলে যান আরিফ। ফেনীর পরশুরামের মো. আরিফ (২৮) নামে এক ওমান প্রবাসী যুবক এভাবেই আত্মহত্যা করেছেন। বুধবার (১২ জুলাই) বিকেলে ওমানের সালালায় তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

আরিফ উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য বেলালের ছেলে। তার পরিবার বক্সমাহমুদ জামাবিল আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে। তার একবছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, একবছর আগে ভাগ্যবদলের আশায় ওমানে পাড়ি জমিয়েছিলেন আরিফ। যাওয়ার সময় ধার-দেনা করে গেলেও সেখানে গিয়ে তেমন কাজ পাননি। সময়গুলো একপ্রকার বসেই কাটিয়েছেন। এসব নিয়ে পারিবারিক টানাপোড়নের জেরে বুধবার বিকেলে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় আরিফ ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

মো. হানিফ নামে আরিফের এক শুভাকাঙ্ক্ষী বলেন, প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করে প্রবাসে গিয়েছিল। তাদের দাম্পত্য জীবনেও সুখ ছিল না। ওমান থেকে কল দিলে সব সময় বলতো, দেশে চলে আসবে, কাজ নেই, কষ্ট করছে। এসব সমস্যায় মানসিক অশান্তি থেকে এ ঘটনা ঘটতে পারে।

বক্সমাহমুদ ইউনিয়নের মেম্বার মো. সরোয়ার বলেন, প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হলেও আরিফের স্ত্রী ধনী পরিবারের মেয়ে। এখনো সে তার বাবার বাড়িতে থাকে। এসব নিয়েও মনোমালিন্যের কথা শুনেছি।

তিনি আরও বলেন, আরিফের মৃত্যুর খবর শুনে তাদের বাড়িতে যাই। পরিবারটির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ওমান থেকে তার মরদেহ দেশে আনার খরচ বহনের সামর্থ্য তাদের নেই। এ অবস্থায় সরকারি সহযোগিতা প্রয়োজন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

ভিডিও কল চলাকালীন স্ত্রীর সামনেই প্রবাসী স্বামীর আত্মহত্যা

আপডেট সময় ০৩:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩