ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

বাসে পোরানোর অভিযোগে বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঈগল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির ১০০/১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

উত্তরা ৯ নম্বর সেক্টরের মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার বিপ্লব অধিকারী বাদী হয়ে এ মামলা করেন। মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঈগল পরিবহনের একটি বাসে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালায় এবং পেট্রলবোমা ছুড়ে বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ৩০ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। অগ্নিসংযোগকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার বিপ্লব অধিকারী মামলার বাদী। গত ২৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫০৬) বাসের চালক মো. নুর ইসলাম (৩২) এবং হেলপার মো. রিপন হোসেন (২২) বাসটি উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে আকাশ প্লাজার সামনে পাকা রাস্তার উপর দাঁড় করিয়ে রাখেন। চালক খাওয়ার জন্য হোটেলে যান। এ সময় হেলপার বাসের গেট লাগিয়ে পাশে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন।

আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে চিৎকার চেঁচামেচি শুনে কাউন্টার থেকে বের হয়ে ম্যানেজার দেখতে পান বিএনপি ও তার অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ জন দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এরপর বাসটির জানালা দিয়ে কয়েকটি পেট্রলবোমা ভেতরে নিক্ষেপ করে। পরে বাসের ভেতরে আগুন ধরে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা সরকার বিরোধী স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের নিক্ষিপ্ত পেট্রলবোমার আগুনে বাসের ভেতরে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

বাসে পোরানোর অভিযোগে বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩