ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

ব্রান্ডেইজ ইউনিভার্সিটি থেকে সাড়ে তিন লক্ষ ডলারের স্কলারশিপ পেয়েছেন দিরাই’র মম

দিরাই উপজেলার হাতিয়া গ্রামের কৃতিসন্তান শামসি মুমতাহিনা মম আমেরিকার ব্রান্ডেইজ ইউনিভার্সিটি থেকে সাড়ে তিন লাখ ডলার স্কলারশিপ পেয়েছেন। সে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একজন মেধাবী শিক্ষার্থী।

স্কলারশিপ হিসেবে তাকে প্রতি বছর ৮৭ হাজার ইউএস ডলার দেবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ । টানা চার বছর স্কলারশিপ নিয়ে এই ইউনিভার্সিটিতে নিউরোসাইন্স ও কম্পিউটার সাইন্স বিষয়ে অধ্যয়ন করবে মম। আগামী ৬ আগস্ট রোববার মম আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।

২০২২ সালে  জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে  গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন মেধাবী শিক্ষার্থী মম। একই প্রতিষ্ঠান থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিসহ গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছিল মম। এর আগে ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় একই প্রতিষ্ঠান থেকে বৃত্তিসহ গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে।নগরের ইলেক্ট্রিক সাপ্লাই রোডের স্কলার্সহোম প্রিপাটরী স্কুল থেকে ২০১৪ সালে পিএসসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছিল।

মম ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক স্কাউট সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ওই বছর সে স্কাউটের প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড লাভ করে।সিলেটের স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে বিভিন্ন বিষয় নিয়ে তার একাধিক প্রবন্ধ/নিবন্ধ প্রকাশিত হয়েছে।এছাড়াও সামাজিক কর্মকান্ডেও তার সম্পৃক্ততা ছিল। মেধাবী শিক্ষার্থী শামসি মুমতাহিনা মম সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম ও এডভোকেট মুমিনা বেগম চৌধুরীর জ্যৈষ্ঠ সন্তান।

সুনামগঞ্জ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধে শহীদ তালেব উদ্দিন মম’র আপন চাচা। আমেরিকায় উচ্চ শিক্ষা গ্রহণে মম সকলের নিকট দোয়া কামনা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

ব্রান্ডেইজ ইউনিভার্সিটি থেকে সাড়ে তিন লক্ষ ডলারের স্কলারশিপ পেয়েছেন দিরাই’র মম

আপডেট সময় ০৭:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩