ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

কলমাকান্দায় ধর্ষণের ভিডিও ধারণ করে গৃহবধুকে ব্যাকমেইল, ধর্ষক আটক

নেত্রকোনার কলমাকান্দায় ধর্ষণের ভিডিও ও ছবি ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে গ্রেফতার যুবককে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম রাসেল মিয়া (৩৮)। তিনি কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আমতলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তার স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ঈদের একদিন আগে গাজীপুর থেকে কলমাকান্দায় আসেন ওই নারী। রাসেল মিয়া জানতে পেরে ওইদিন রাতেই তাকে ধর্ষণ করেন। এসময় তিনি কৌশলে ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করেন। পরে তা ফেসবুকে ছেড়ে দেওয়া ও হত্যার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে আসছিলেন রাসেল।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রাসেল মিয়াকে আসামি করে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। শনিবার (২৯ জুলাই) আদালতের নির্দেশে কলমাকান্দা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। পরে বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মামলার পর থেকে রাসেল মিয়া পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

কলমাকান্দায় ধর্ষণের ভিডিও ধারণ করে গৃহবধুকে ব্যাকমেইল, ধর্ষক আটক

আপডেট সময় ০৬:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩