ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজের রাইফেলের গুলিতে পুলিশ সদস্যর আত্মহত্যা

পঞ্চগড়ে ফিরোজ আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলের মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। জানা যায়, নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন ফিরোজ।

৩ আগস্ট গভীর রাতে জেলা শহরের সোনালী ব্যাংকের ভেতরে এই ঘটনা ঘটে। এসময় সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই কনস্টেবল। নিহত ফিরোজ আহমেদ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আবু সাঈদের ছেলে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অন্য দিনের সে রাতেও পঞ্চগড় সোনালী ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ফিরোজ। নিজের চায়না রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। গুলির শব্দ পেয়ে অন্য সহকর্মীরা এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। এর আগে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তাঁর বাকবিতণ্ডার কথা জানান সেখানে উপস্থিত সহকর্মীরা।

পঞ্চগড় থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।নিহতের বাড়িতে খবর দেওয়া হয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

নিজের রাইফেলের গুলিতে পুলিশ সদস্যর আত্মহত্যা

আপডেট সময় ০৮:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩