ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

কলেজে বেড়াতে গিয়ে বিপদ: স্বামীকে আটকে স্ত্রীকে গণধর্ষণ, আটক পাঁচ

টাঙ্গাইলের সখীপুরে স্বামীকে গাছে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার পাঁচজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৬ আগস্ট) সখীপুর-নাগরপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার বিকেলে গ্রেফতার হওয়া ছয় আসামির মধ্যে পাঁচজনের পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন। আর গ্রেফতারের পরদিনই আরেক আসামি মোজাম্মেল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়।সোমবার (৭ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বেলা সাড়ে ১১টায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনকে আদালতে হাজির করা হয়। রিমান্ড প্রাপ্তরা হলেন, উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামের বুলবুল আহমেদ (২৪), মোহাম্মদ বাবুল (৩০), লাবু মিয়া (২৬), আসিফ (২৩), শফিক আহমেদ (২৫) ও মোজাম্মেল (৩০)।

মামলার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন বলেন, রোববার গ্রেফতার পাঁচ যুবকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিচারক। আজকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানা হাজতে আনা হচ্ছে। এর আগে গ্রেফতার হওয়ায় আসামি মোজাম্মেল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, এরইমধ্যে ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে।

গত ৩ আগস্ট বিকেলে ভুক্তভোগী তার স্বামীর সঙ্গে উপজেলার কচুয়া এলাকায় একটি কলেজে বেড়াতে যান। সেখান থেকে ফেরার সময় সন্ধ্যার দিকে তাদের পথরোধ করেন কয়েকজন যুবক। এসময় তাদের দুইজনকে ধরে কলেজটির পাশে গজারি বনে নিয়ে যান। সেখানে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষন করেন অভিযুক্তরা।  পরে খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাতেই সখীপুর থানায় মামলা করেন ওই ভুক্তভোগী নারীর স্বামী। মামলার পরপরই ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

কলেজে বেড়াতে গিয়ে বিপদ: স্বামীকে আটকে স্ত্রীকে গণধর্ষণ, আটক পাঁচ

আপডেট সময় ০৭:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩