ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

একটি ইলিশ বিক্রি হলো ৯ হাজার টাকায়

বরগুনার আমতলী মাছ বাজারে সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় আমতলী মাছ বাজারে এ মাছটি বিক্রি হয়। এটি মৌসুমের সেরা ইলিশ বলে দাবি করেন আড়ৎদার মো. রাসেল মিয়া।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও বরগুনার আমতলী পায়রা (বুড়িশ্বর) পায়রা নদীতে জাল ফেলে জাহিদ নামের এক জেলে। বিকেলে তার জালে ধরা পরে একটি ইলিশ। মাছটি বিক্রির জন্য বিকেলে উপজেলার আমতলী মাছ বাজারের তালুকদার মৎস্য আড়তে নিয়ে আসেন তিনি।

আড়ৎদার রাসেল ডাকের মাধ্যমে আট হাজার টাকায় ইলিশ মাছটি খুচরা বিক্রেতার কাছ বিক্রি করেন। খুচরা বিক্রেতা মো. মাসুদ গাজী ওই মাছটি কিনে তা ৯ হাজার টাকায় এক ক্রেতার কাছে বিক্রি করেন।

জেলে জাহিদ জানান, ইলিশের ভরা মৌসুম থাকলেও এখনো পায়রা (বুড়িশ্বর) নদীতে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। এরমধ্যে আজকে জালে এত বড় ইলিশ মাছ পেয়ে অনেক খুশি হয়েছি।

আমতলী পাইকারি মাছের আড়ৎদার মো. রাসেল মিয়া জানান, এবছর ইলিশের ভরা মৌসুমে এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসেনি।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার মুঠোফোনে বলেন, জেলেরা ইলিশের অবরোধ সঠিকভাবে পালন করায় নদী সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য সুখবর।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

একটি ইলিশ বিক্রি হলো ৯ হাজার টাকায়

আপডেট সময় ১১:২৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩