ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বন্ধ হলো সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ

অবশেষে বন্ধ হলো সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ। বুধবার (১৬ আগস্ট) দুপুরে সংস্কার কাজের জন্য ব্রিজটি পুরোপুরি বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল প্রকৌশলী বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্বীন ব্রিজ সংস্কার কাজের দায়িত্বরত কর্মকর্তা শিপন আহমদ। তিনি জানান, ট্রাফিক বিভাগের সঙ্গে আলাপ করে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্রিজটি বন্ধ করেছেন দুপুরে।

এরআগে, মঙ্গলবার পূর্বাঞ্চলের রেলওয়ের সেতু বিভাগ ব্রিজের দু’পাশে বুধবার (১৬ আগস্ট) থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুই মাস যান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়ে ফেস্টুন আকারে বিজ্ঞপ্তি টাঙায়।

ঘোষণা অনুযায়ী বুধবার দুপুর ১টার দিকে ব্রিজের দুই পাশে স্টিলের খাঁচা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফলে ব্রিজ দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।তবে জনসাধারণকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।

জানা যায়, দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।এ অবস্থাতেও ব্রিজের ওপর দিয়ে চলাচল করছিল যানবাহন। এতে ঘটতে পারতো বড় দুর্ঘটনা। এমতাবস্থায় সুরমা নদীর ওপর দাঁড়িয়ে থাকা ক্বীন ব্রিজ দুই মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বিষয়টি নিয়ে গত ১০ জুলাই সেতুটির সংস্কার কাজের সময় যান চলাচল বন্ধ রাখতে এসএমপির সহযোগিতা চেয়ে পত্র দেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জীষাণ দত্ত।

পত্রে জানানো হয়েছিলো, সিলেটের ঐতিহ্যবাহী এ সেতুতে অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির কয়েক জায়গায় যানবাহনের ধাক্কায় গার্ড রেলিং, স্টীল ট্রাস বেঁকে গেছে। কয়েক জায়গায় স্টিলের পাত ক্ষয়প্রাপ্ত হয়ে দুর্বল হয়ে পড়েছে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকায় জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত করা প্রয়োজন। সেজন্য ২৫ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ক্বীন ব্রিজ দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে।এসময় জনসাধরণকে বিকল্প পথে যাতায়াতের জন্য অনুরোধ করা হয়।কিন্তু দুই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় শুরু হয়নি সংস্কার কাজ।

মঙ্গলবার (১৫আগস্ট) আবারো সেতু বন্ধের ঘোষণা দিয়ে ব্রিজের দুই পাশে ফেস্টুন আকারে বিজ্ঞপ্তি টাঙায় রেলওয়ের সেতু বিভাগ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

বন্ধ হলো সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ

আপডেট সময় ০৭:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩