ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

১৩ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি

দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর মো. রায়হান (৩৮) নামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে নওগাঁর ধামইরহাট উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান জয়পুরহাটের ধলাহার এলাকার ওছিম উদ্দিনের ছেলে।

সকালে র‌্যাব-৫ এর জয়পুরহাটের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রায়হান ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক হন। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা করে। এরপর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ২৯ আগস্ট জয়পুরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত রায়হানকে যাবজ্জীবন সাজা দিলে তাকে গ্রেফতার করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ধামইরহাট উপজেলা এলাকা থেকে গ্রেফতার করে। পরে আইনি ব্যবস্থা নিতে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

১৩ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি

আপডেট সময় ১০:৫২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩