ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীলঙ্কা-আফগানিস্তানের বাঁচা-মরার লড়াই আজ

বাংলাদেশের বিপক্ষে ১১ ওভার হাতে রেখে ৫ উইকেটের জয় নিয়েও স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে এখনও পর্যন্ত লঙ্কানরা রয়েছে টেবিলের শীর্ষে। কিন্তু লাহোরে আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে এই অবস্থান পরিবর্তন হয়ে যেতে পারে। নাও হতে পারে। পুরোটাই নির্ভর করছে, ম্যাচ কিভাবে শেষ হচ্ছে তার ওপর।

লঙ্কানদের কাছে ৫ উইকেটে হারলেও পরের ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে এরই মধ্যে বাংলাদেশ উঠে গেছে সুপার ফোরে। কারণ, আজ শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ম্যাচের ফল যাই হোক, বাংলাদেশ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে যাওয়ার সম্ভাবনা নেই। হয় দ্বিতীয় স্থানে থাকবে, নয় তো শীর্ষে উঠে যাবে।

সে হিসেবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কাকে যে কোনো ব্যবধানে জিতলেই হবে। অন্যদিকে আফগানদেরও সম্ভাবনা আছে সুপার ফোরে ওঠার। সে ক্ষেত্রে লাহোরে রানের উইকেটে লঙ্কানদের বড় ব্যবধানেই হারাতে হবে আফগানিস্তানকে।

সেই ব্যবধানটা কেমন? যদি আফগানিস্তান প্রথমে ব্যাট করে, তাহলে তাদেরকে সংগ্রহ করতে হবে ২৭৫ কিংবা তারও বেশি রান। সে ক্ষেত্রে আফগানদের জিততে হবে অন্তত ৬৮ অথবা তারও বেশি রানের ব্যবধানে। আর যদি পরে ব্যাট করে, তথা রান তাড়া করতে নামে, তাহলে আফগানদেরকে জিততে হবে ৩৫ ওভারের মধ্যেই। অর্থাৎ, শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া যে কোনো টার্গেটকেই ৩৫ ওভারের মধ্যে তাড়া করে জিততে হবে।

লাহোরের উইকেটে রান ওঠে। তা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। আফগান বোলিংকে মোকাবেলা করে বাংলাদেশ গড়েছিলো ৩৩৪ রানের বিশাল স্কোর। রান তাড়া করতে নেমে আফগানিস্তানও করেছিলে ২৪৫ রান। হিসেব করে রয়ে-সয়ে খেললে এই স্কোরটা আরও বাড়াতে পারতো তারা।

সে হিসেবে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। একে তো প্রথম ম্যাচ জয় করে তারা অনেকটাই এগিয়ে রয়েছে। তারওপর এলপিএল থেকে দেখা গেছে লঙ্কান ব্যাটাররা শুকনো (গাদ্দাফি স্টেডিয়ামের মতো) উইকেটে বেশ ভালো ব্যাটিং করছেন। লঙ্কান টপ অর্ডাররা বেশ ভালো ফর্মে রয়েছেন।

ইনজুরির কারণে বেশ কয়েকজন সেরা বোলার এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও তার প্রভাব দলের ওপর পড়তে দেয়নি অন্য বোলাররা। বাংলাদেশের বিপক্ষেই তারা প্রমাণ করেছে, কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। সে হিসেবে আফগান ব্যাটারদের যে আজও পরীক্ষা দিতে হবে, সন্দেহ নেই।

সব মিলিয়ে আজকের ম্যাচটি যেহেতু এমনিতেই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য, সে হিসেবে দুই দলই জানপ্রাণ দিয়ে লড়াই করবে সুপার ফোরে নিজেদের জায়গাটা ঠিক করে নেয়ার জন্য। সুতরাং, একটি জমজমাট ম্যাচই দেখতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শ্রীলঙ্কা-আফগানিস্তানের বাঁচা-মরার লড়াই আজ

আপডেট সময় ১০:৩২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩