ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

আজকের ফাইনালে ১১ জনই অলরাউন্ডার পাকিস্তান দলে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ। যে পাকিস্তানের বিশ্বকাপে টিকে থাকা নিয়েই ছিল সংশয়, তারাই এখন শিরোপার মঞ্চে।আর শিরোপা নিয়েই মেলবোর্ন থেকে ইসলামাবাদের বিমান ধরতে হবে। দেশে ট্রফি নিয়ে যেতে উড়ে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রামিজ রাজাও। প্রস্তুতিতে কমতি রাখছেন না বাবর আজমরাও। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলতে প্রস্তুতিতে কমতি রাখতে চাইছেন না পাকিস্তান কোচ সাকলাইন মুশতাক। তাইতো আগের দিন অনুশীলনে বাবরদের ভূমিকাই বদলে দেন এই স্পিন কিংবদন্তি। তখন বোলারের ভূমিকায় ব্যাটাররা।
এক কথায় সব বোলাররাই অনুশীলনে বোলিং করেছেন। যেন বিশ্বকাপে ফাইনালে ১১জনই অলরাউন্ডার হিসেবে মাঠে নামবেন। ছাড় পাননি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানও। শাহিন আফ্রিদিকে নেটে টানা বল করে গেলেন বাবর ও রিজওয়ান। অন্য ব্যাটারদেরও বল করতে হয় নেটে। সব বোলারকেই ব্যাটিং অনুশীলন করিয়েছেন পাক কোচ।
সাকলাইনের কড়া নজরদারি থেকে রেহাই পেলেননি কেউ। বোলারদের আলাদা করে পরামর্শ দিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফও। পাকিস্তান প্রিমিয়ার লিগে শাহিনের ৩৯ রানের একটি অপরাজিত ইনিংস রয়েছে। তা অজানা নয় সাকলাইনের। বাবর ঘরোয়া ক্রিকেটে মাঝে মধ্যে বল করলেও আন্তর্জাতিক ক্রিকেটে বল করেন না। ঘরোয়া ক্রিকেটে তার ২৩টি উইকেট রয়েছে।
আর ফাইনালের আগে শাহিনের ব্যাটিং এবং বাবরের বোলিং দক্ষতা ঝালিয়ে নিলেন কোচ। যে রিজওয়ানকে গ্লাভস ছাড়া মাঠে দেখা যায় না, তাকে দিয়েও বেশ কিছুক্ষণ বল করালেন কোচ। প্রথম শ্রেণির ক্রিকেটে পাক উইকেটরক্ষকেরও ইনিংসে ৫ উইকেট নেয়ার নজির রয়েছে। পাকিস্তানের অনুশীলনে ভিডিও ছড়িয়েছে সমাজমাধ্যমে। যা দেখে মজা পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

জনস্বার্থে স্পোর্টস ডেস্ক:

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব

আজকের ফাইনালে ১১ জনই অলরাউন্ডার পাকিস্তান দলে

আপডেট সময় ০৮:৪৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২